Sunday, April 12, 2026

বকেয়া ফি-র ৫০ শতাংশ দিতেই হবে, না হলে ব্যবস্থা নিতে পারবে স্কুল, জানাল হাইকোর্ট

Date:

Share post:

দু’বছরের বকেয়া স্কুল ফি-র অন্তত ৫০ শতাংশ আগামী তিন সপ্তাহের মধ্যে মিটিয়ে না দিলে পড়ুয়াদের (Student) বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে স্কুল (School) কর্তৃপক্ষ। শুক্রবার স্কুল ফি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। দেশজুড়ে কোভিড (Covid) পরিস্থিতিতে ফি (Fee) বাড়িয়েছিল কয়েকটি বেসরকারি স্কুল (Fee)। এর বিরুদ্ধে গত বছরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকদের একাংশ। এরপরই বকেয়া ফি-র ৮০ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু কিছুদিন পর স্কুলগুলি আদালতে জানায়, আদালতের নির্দেশের পরও প্রায় কোটি টাকার ফি বকেয়া। বিপুল পরিমাণ ফি বকেয়া থাকায় শিক্ষক ও শিক্ষকর্মীদের বেতন দিতে পারছে না তারা। এই মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বেতনের ৮০% টাকা জমা দেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। কিন্তু অনেক অভিভাবকই সেই নির্দেশ পালন করেননি। 

 

আদালতের পর্যবেক্ষণ, করোনাকালে লকডাউনের (Lockdown) জেরে অনেকেই আর্থিক সংকটে পড়েছে। এই অবস্থায় স্কুলগুলিও সমস্যায়। কিন্তু যে সব অভিভাবকরা স্বচ্ছল, তাঁরাও এই সুযোগে বকেয়া ফি মেটাচ্ছেন না বলে অভিযোগ। এর পরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ৩ সপ্তাহের মধ্যে অভিভাবকদের বকেয়া ফি-র অন্তত ৫০ শতাংশ জমা দিতেই হবে। তা না হলে পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ।

 

 

 

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...