Sunday, June 21, 2026

মুকুলের মুখে তৃণমূলের হারের কথা! পরে ভুল শুধরে নিলেন

Date:

Share post:

মুকুল রায়ের মুখে বিজেপির জয়ের কথা! আজ, শুক্রবার কৃষ্ণনগর পুরসভা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় সরাসরি বলে বসেন, ভোট হলে বিজেপি-ই জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে। মুকুল রায় তৃণমূলের পরাজয়ের কথা বলে স্বাভাবিকভাবেই অস্তস্তিতে ফেলে দিয়েছিলেন স্থানীয় ঘাসফুল নেতাদের।

 

ঠিক কী বলেছিলেন মুকুল রায়?

 

 

কৃষ্ণনগরে বিজেপির জয় নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জানতে চান, কৃষ্ণনগর থেকেই কি রাজ্যে সাংগঠনিক প্রভাব বিস্তার করেছিল বিজেপি? জবাবে মুকুল বলেন, ‘‘সামগ্রিক ভাবে কৃষ্ণনগরে মানুষের আশীর্বাদ সঙ্গে ছিল। তারই ফল মিলেছে।’’

 

এখানেই “বেসুরো” হওয়ার শেষ নয়। রাজ্যে দ্রুত বিধানসভা উপনির্বাচন চেয়ে আজ, শুক্রবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে কাছে গিয়েছিল তৃণমূল প্রতিনিধি দল। সে প্রসঙ্গে মুকুল বলে বসেন, ‘‘বিজেপির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে। এবং স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি।’’

 

এরপরই অবশ্য ভুল শুধরে নিয়ে মুকুল রায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’

 

তবে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, ঠান্ডা মাথার বুদ্ধিমান বিদগ্ধ রাজনীতিবিদ মুকুল রায়। তিনি অবচেতন মনে নাকি সচেতন মনে এমন বক্তব্য রেখেছেন তা নিয়ে সংশয় আছে। কারণ মুকুল রায়ের বিরুদ্ধে দল বিরোধী আইন প্রয়োগ করতে তৎপর বিজেপি। তাই হয়তো কৌশলে আইন বাঁচিয়ে এমন মন্তব্য করলেন কৃষ্ণনগরের বিধায়ক।

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...