Tuesday, June 23, 2026

Breaking: অভিষেকের উপর হামলাকারীদের গ্রেপ্তার চেয়ে বিশ্রামগঞ্জে তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে ত্রিপুরা তৃণমূলের শীর্ষনেতৃত্বের বৈঠকের পর শুক্রবার কর্মসূচি শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারীরা কেন এখনও গ্রেপ্তার হয়নি, তার কৈফিয়ত চেয়ে অকুস্থল বিশ্রামনগর থানায় গেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ছিলেন সুবল ভৌমিক,  আশিসলাল সিংহ সহ রাজ্যের সব শীর্ষনেতা। পুলিশকে তাঁরা বলেন, কেন এখনও হামলাকারীরা গ্রেপ্তার হয়নি? অবিলম্বে ধরা না হলে আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে।
এদিকে ত্রিপুরাজুড়ে তৃণমূলে যোগদান অব্যাহত।
ঊনকোটি জেলা কৈলাশহর বিধানসভার ধলীয়ারকান্দী গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কর্মী রতীন্দ্র দেব, বাপ্পা ঘুন এবং কুতুব আলির উপস্থিতিতে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মতিন। এই সভায় কংগ্রেস, সিপিএম, বিজেপি দল থেকে বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ও দলের বিভিন্ন সংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় কীভাবে আরও দলকে শক্তিশালী করা যায়।
কুর্তি কদমতলায় সরলা গ্রাম পঞ্চায়েতেও বিজেপি ও সিপিএম থেকে অনেকে যোগ দেন।
এদিকে, তৃণমূল একটি বিজেপির সভার ভিডিও প্রকাশ করে বলেছে, ওদের বক্তারাই মানছেন বিজেপি দুর্বল হচ্ছে। ওদের কর্মীরাই ভিডিও তুলে তৃণমূলকে দিচ্ছে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে।


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...