Monday, April 6, 2026

মামলার দোহাই,  পেগাসাস নিয়ে এখন কোনও আলোচনা চায় না কেন্দ্র

Date:

Share post:

পেগাসাস ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। অথচ সেই বিতর্কিত বিষয় নিয়ে সংসদে অন্তত এখন কোনও আলোচনাই হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

আসলে মামলার দোহাই দিয়ে পুরো বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার । কার্যত আজকের এই সিদ্ধান্তে তারা পরোক্ষে  স্বীকার করে নিল,  যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা নয়।

সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই তা নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল বিরোধীরা। পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে সাসপেন্ড হয়েছেন একাধিক সাংসদ। কিন্তু তারপরও সংসদে পেগাসাস নিয়ে কোনও আলোচনা করতে রাজি নয় কেন্দ্র। এমনটাই শুক্রবার সংসদে জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার।
কেন্দ্রের দাবি, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পেগাসাস নিয়ে মামলা চলছে। কোনও বিচারাধীন বিষয় নিয়ে তাই আলোচনা হবে না সংসদে। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। তাঁরা নিজেদের পুরোনো দাবিতেই অটল রয়েছেন।
এদিন সংসদের অধিবেশনের শুরুর পর থেকেই ফের পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে সরব হয় বিরোধীরা। পরিস্থিতি দেখে সংসদের দুই অধিবেশনই সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, সত্য সামনে চলে আসার ভয়েই পেগাসাস নিয়ে আলোচনা চাইছেন না নরেন্দ্র মোদি, অমিত শাহরা। যদিও বিজেপির পাল্টা দাবি, সংসদে আলোচনা করতে চায় না বিরোধীরা।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...