Saturday, April 4, 2026

যোগান নেই, শুক্রবার কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড

Date:

Share post:

আগামীকাল কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড। ১০২টি ক্যাম্প, ৫০টি মেগাকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড (Covishield)। কোভিশিল্ডের জোগান না থাকার কারণ দেখিয়ে  বিজ্ঞপ্তি পুরসভার।

কলকাতা পুরসভাতে কোভিশিল্ডের ভাঁড়ার শূন্য। ফলে শুক্রবার থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ড (Covishield) টিকাকরণ। যার জেরে প্রবল দুশ্চিন্তায় শহরবাসী। কতদিনে ফের টিকাকরণ শুরু হবে তা অজানা।

রাজ্যের চাহিদা মতো ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। এই ভ্যাকসিনের অভাবের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে রাজ্যবাসীকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহু মানুষ টিকা পাচ্ছেন না। তবে অভাব থাকলেও কলকাতা পুরসভার তরফে চলছিল ভ্যাকসিনেশন। কিন্তু আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা পুরসভার কোনও টিকাকেন্দ্রেেই মিলবে না কোভিশিল্ড।বৃহস্পতিবার পুরসভার কমিশনার বিনোদ কুমার জানিয়েছে, কোভিশিল্ড না থাকায় আগামিকাল থেকে কলকাতার যে ১৫২ টি জায়গায় ওই টিকা দেওয়া হত, তা বন্ধ থাকবে। তবে কোভ্যাক্সিনের (Covaxin) দুটি ডোজই পাওয়া যাবে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...