Monday, April 6, 2026

দিলীপ ঘোষের জায়গায় কে নেবেন দায়িত্বভার? জল্পনা ওড়ালেন বিজেপির রাজ্য সভাপতি

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জায়গায় কে নেবেন দায়িত্বভার? কারণ, এবার রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির রীতি অনুযায়ী, দুবার রাজ্য সভাপতির পদে থাকা যায় না। তাই দলীয় নিয়মেই এবার সরে যেতে হবে দিলীপ ঘোষকে। কিন্তু তাঁর জায়গায় কে বসবেন, এ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে চর্চা চলছিল।
সব ঠিকঠাক থাকলে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই দায়িত্ব পেতে চলেছেন ।বিজেপি সূত্রে জানা গিয়েছে , সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সভাপতি দিলীপের কাছে নতুন রাজ্য সভাপতির জন্য নাম প্রস্তাব করতে বলেন। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ ঘোষ নিজেই।

যদিও খোদ  দিলীপ ঘোষ জানিয়েছেন,  এমন কোনও কথাই হয়নি। মনগড়া খবর নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই । দল যা সিদ্ধান্ত নেবে তা সময়েই জানতে পারবেন সবাই ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...