Friday, April 3, 2026

স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে অভিনন্দন কোবিন্দ, মোদি, মমতার

Date:

Share post:

অলিম্পিক্সে( Olympics) প্রথম সোনা জয় ভারতের( india)। জ‍্যাভলিন থ্রোতে সোনা জয় নীরজ চোপড়ার(neeraj chopra)। প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনার পদক। শুধু প্রথম পদক নয়, প্রথম সোনাও জিতলেন হরিয়ানার নীরজ চোপরা।আর এই জয়ের পরই অভিনন্দনে জোয়ারে ভাসলেন তিনি। নীরজকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president ramnath kovind) , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi) এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( chief minister mamata banerjee)।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন টুইটারে লেখেন,” অবিশ্বাস্য। অলিম্পিক্সে নীরজের জ‍্যাভলিন ভেঙে দিয়েছে সব রেকর্ড। অনেক অভিনন্দন। তোমার এই কৃতিত্ব যুবসমাজকে অনুপ্রেরণা জোগাবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” টোকিওতে ইতিহাস তৈরি হল। যা সৃষ্টি করলে নীরজ চোপড়া। দারুণ পারফরম্যান্স করেছেন নীরজ। অনেক অভিনন্দন সোনার পদক জয়ী নীরজকে।”

নীরজের উদ্দেশে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় লেখেন,” অলিম্পিক্সে ইতিহাস তৈরি হল। জ‍্যাভলিন থ্রোতে নীরজের স্বর্ণপদক জয় দেশকে গর্বিত করেছে। অনেক অভিনন্দন।”

আরও পড়ুন:সোনার ছেলে নীরজ, টোকিও অলিম্পিক্সে প্রথম স্বর্ণপদক জয় ভারতের

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...