Tuesday, June 23, 2026

কংগ্রেসের সঙ্গে জোট কেন,প্রশ্নের মুখে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব

Date:

Share post:

২১এর বিধানসভা নির্বাচনে বঙ্গ সিপিআইএমের ফল ‘শূন্য’। এরজন্য আলিমুদ্দিনকেই দায়ী করল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি। গতকালের সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রশ্ন করা হয়, কেন কংগ্রেসকে জোটসঙ্গী করা হল? আর এই প্রশ্নেই কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব।

কারাট শিবির এদিন বলেন, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কারণেই পশ্চিমবঙ্গে একটাও আসন পায়নি বামেরা। তবে এপ্রসঙ্গে রামচন্দ্র ডোম, রবীন দেব, আভাস রায়চৌধুরীদের সাফাই ২০১৮ পার্টি কংগ্রেসে বলা হয়েছিল, বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করে লড়াই করতে হবে। তাই কংগ্রেসকে নেওয়া হয়।’ তা খারিজ করে দেন অন্য রাজ্যের প্রতিনিধিরা। তাঁদের পাল্টা বক্তব্য, আপনারা অতিরিক্ত উদ্যোগ নিয়েছেন, তা ফলাফলে স্পষ্ট হয়েছে। কারাটপন্থীদের মতে, বৃহত্তর বাম ঐক্য ও বাম শক্তিকে একত্র রাখার ভাবনাতেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল। কিন্তু প্রশ্ন উঠছে, সব দোষ কি বাংলার নেতাদের? ব্রিগেডে তো এক মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি ও অধীর চৌধুরী। ওই মঞ্চ থেকে ‘সংযুক্ত মোর্চা’র ঘোষণা করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক।

আগামীকাল পর্যন্ত এই কেন্দ্রীয় কমিটির এই বৈঠক চলবে। আর তাতে আরও প্রশ্নের মুখোমুখি হতে হবে বঙ্গ সিপিআই এম নেতৃত্বকে বলে মনে করছেন বিমান, সুজনরা।



 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...