Friday, April 3, 2026

উপত্যকায় পুলিশি এনকাউন্টার, নিহত ১ জঙ্গি

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে শনিবার সকালে জম্মু-কাশ্মীরের বাদগাম জেলায় এনকাউন্টার অভিযান চালায় পুলিশ। অভিযানে এক জঙ্গি নিহত হয়। আটক করা হয় এক ট্রাক ড্রাইভারকেও। নিহত জঙ্গির কাছ থেকে একটি একে-৪৭ ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শনিবার ভোরে বাদগাম জেলার মানচোয়া এলাকায় গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ দেখে গোপন স্থানে গা ঢাকা দেয় জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় এক জঙ্গির।
দ্বিতীয় দফার পুলিশি অভিযানে আরও এক অজ্ঞাতপরিচয় জঙ্গিকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। তার কাছ থেকে গ্রেনেড ও পিস্তল উদ্ধার করা হয়েছে। জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে একজন ট্রাক ড্রাইভারকেও।


গত কয়েকদিন ধরেই উপত্যকায় গ্রেনেড বিস্ফোরণের বাড়বাড়ন্তে উত্তপ্ত হয়ে উঠে জম্মু-কাশ্মীর। তাই স্বাধীনতা দিবসের আগে গা ঢাকা দেওয়া জঙ্গি নিকেশে তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী ও জম্মু-পুলিশ। এদিন ভোর থেকেই তারা অভিযান শুরু করে এই দুই জঙ্গির খোঁজ পায়।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...