Friday, June 26, 2026

“আমরা সবাই মমতার পাশে আছি”, এবার কলকাতায় এসে বার্তা অভিনেত্রী শাবানা আজমির

Date:

Share post:

গত সপ্তাহেই দিল্লিতে বাংলাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলিউডের (Bollywood) কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar) এবং খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমির (Shabana Azmi)। সেই সময় তৃণমূল (TMC) সুপ্রিমোর সঙ্গে দেখা করার পর ২০২৪-এ দেশে পরিবর্তন আসবেই বলে দৃঢ়প্রত্যয়ী ছিলেন নরেন্দ্র মোদি বিরোধী (Narendra Modi) হিসাবে খ্যাত এই সেলিব্রিটি দম্পতি।

এবার মমতার শহরে এসে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী শাবানা আজমি। বাইপাস সংলগ্ন অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন শাবানা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”মমতা যা করছেন,তার জন্য সকলের ওঁর পাশে দাঁড়ানো উচিত। দিদি অনেক বড় পদক্ষেপ করেছেন। আমরা সবাই ওঁর পাশে আছি। এটা দেশের ব্যাপার। কোনও রাজনৈতিক দলের নয়।”

উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি সফরের সময় জাভেদ আখতার এবং শাবানা আজমির সঙ্গে সাক্ষাৎ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, মমতার নেতৃত্বেই কি ২০২৪-এ কেন্দ্রে পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতারের ছিল, “কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশে পরিবর্তন আসাটাই আসল ব্যাপার। দেশের সার্বিক পরিস্থিতি বদলাতে হবে। আমার মনে হয়, ২০২৪-এ পরিবর্তন আসা দরকার। এবং ২০২৪-এ পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও উন্নতি হবে।” নেতৃত্ব নিয়ে স্পষ্ট কিছু না বললেও চব্বিশের লড়াইয়ে মমতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন জাভেদ আখতার। তাঁর মতে বাংলায় ‘’খেলা হবে” স্লোগান খেল দেখিয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই। ‘’খেলা হবে’’ নিয়ে জাভেদ আখতারকে একটি গান লেখারও অনুরোধ জানিয়েছেন মমতা।

এবার কলকাতায় এসে শাবানা আজমির মুখেও বাংলার মুখ্যমন্ত্রী প্রশংসা সর্বভারতীয় পরিসরে সংস্কৃতিক জগৎকে একটা তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:ত্রিপুরায় বাইকবাহিনীর অনুসরণ, কারা ছিল? ভিডিও পোস্ট করে জানালেন কুণাল

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...