Friday, April 3, 2026

ভ্যাকসিনের ঘাটতি মেটাতে ফের রাজ্যে এসে পৌঁছল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের ডোজ

Date:

Share post:

ভ্যাকসিনের সঙ্কট মেটাতে ফের টিকা এল রাজ্যে। শনিবার মোট ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড ও ১ লক্ষ কোভ্যাকসিনের ডোজ এসে পৌঁছেছে। এগুলি রাজ্যের কয়েকটি জেলায় বন্টন করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জেলায় জেলায় ভ্যাকসিনের ভোগান্তিতে বিক্ষোভ লেগেই রয়েছে। গতকালই কলকাতা পুরসভার ভ্যাকসিনেশন ক্যাম্পগুলিতে নোটিশ দিয়ে কোভিশিল্ডের ঘাটতির কথা জানানো হয়েছিল। সেই কারণেই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আজও টিকা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

প্রসঙ্গত গত সপ্তাহে কোভ্যাকসিনের ডোজ এলেও মান খারাপ থাকায় সেগুলি আবার ফেরত পাঠানো হয়। তারপর গতকালই টিকা নিয়ে বিজেপি সরকার শাসিত রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের টিকা পাওয়ার বৈষম্যের কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এবং তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এরপরই আজ রাজ্যে ভ্যাকসিনের ডোজ এসে পৌঁছয়। জানা গেছে   কলকাতা পুরসভা, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ভ্যাকসিন বণ্টন করা হবে।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...