Friday, April 3, 2026

ফের “চমৎকার” রাজ্যের সরকারি হাসপাতালে, তিরবিদ্ধকে বাঁচালো এসএসকেএম!

Date:

Share post:

বুকে গেঁথে রয়েছে তির। বাঁকুড়া থেকে বছর পঞ্চাশের অচৈতন্য দেউলি কিসকুকে নিয়ে ওই অবস্থাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা। ততক্ষণে অনেকটাই রক্তক্ষরণ হয়ে গিয়েছিল। দ্রুত দেউলির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন ডা. অংশুমান মণ্ডল। কার্ডিয়ো অ্যানাস্থেশিয়োলজির বিশেষজ্ঞ চিকিৎসক সন্দীপকুমার কর। এছাড়াও ছিলেন, ডা. দেবযানী সাহা, ডা. অভিনন্দন মণ্ডল, ডা. সঞ্চিতকুমার মণ্ডল, কার্ডিওথোরাসিক ভাস্কুলার অ্যানাস্থেটিস্ট ডা. পবনকুমার ডাম্মালাপাতি।

শুধু তির বের করাই নয়, ধাতব তির বুকের চামড়ার ভিতরে অনেক সূক্ষ্ম ধমনিতে ক্ষতি করেছিল। বুকের পাঁজরের তৃতীয় এবং চতুর্থ হাড়ের ইন্টারকোস্টাল ভেসেলে ক্ষত ছিল। সেই সমস্ত ক্ষতকেও সারিয়ে তুলেছেন চিকিৎসকরা।

জটিল এই অস্ত্রোপচারকে বলা হয় নাম ‘অ্যান্টেরো ল্যাটেরাল থোরাকোটমি’। প্রায় ২০টি সেলাই পড়েছে দেউলি কিস্কুর। আপাতত ট্রমা কেয়ার ইউনিটে রয়েছেন তিনি।

আরও পড়ুন- ঢাকায় পর্নকাণ্ড: পরীমনি ‘ঘনিষ্ঠতায়’ পদ হারালেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...