Saturday, April 4, 2026

দেশে আসছে দুনিয়ার সবথেকে শক্তিশালী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন মিসাইল

Date:

Share post:

এবার জলযুদ্ধের ক্ষেত্রে রীতিমতো শক্তিশালী হয়ে উঠতে চলেছে ভারত। আসতে চলেছে দুনিয়ার সবথেকে শক্তিশালী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন মিসাইল। ভারতকে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিল বাইডেন প্রশাসন। ফলে এবার আমেরিকা থেকে সরাসরি হারপুন মিসাইল ভারতে আসতে চলেছে খুব শীঘ্রই।
৮২ মিলিয়ন ডলার খরচ করে এই সমস্ত মিসাইল আনা হচ্ছে ভারতে। পেন্টাগন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারত আগেই এই হারপুন মিসাইল কেনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল। তার পাশাপাশি মিসাইল এর রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এদিন মার্কিন বাইডেন প্রশাসনের তরফ থেকে এই মিসাইলের বিক্রির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। শুধু তাই নয়, এই মিসাইল বিক্রি হলে যে ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে তা আরো শক্তিশালী হবে।
জানা যাচ্ছে এই ১৯৭৭ সালে এই মিসাইল তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, যে কোনও আবহাওয়ায় দুনিয়ার যে কোনও প্রান্তে সমানভাবে এই মিসাইল কাজ করতে পারে।
তার পাশাপাশি সমুদ্রের অনেকটা নিচে থেকে এই মিসাইল উড়ে যাবে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে। এর ফলে, জলযুদ্ধের ক্ষেত্রে ভারত বর্তমানে অনেকটাই শক্তিশালী হতে চলেছে ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...