Saturday, April 4, 2026

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা, প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের ওপর আক্রমণের ঘটনায় জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ।  শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল বের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। সেইসঙ্গে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহা বলেন,” আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিপ্রিয় আন্দোলনের পক্ষে। নেত্রী যদি নির্দেশ দেন তোমরা বিরোধীদের বুঝে নাও তাহলে বিজেপির দলীয় কার্যালয়ে বাতি জ্বালানোর লোক থাকবে না।”

উল্লেখ্য, শনিবার ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, ছাত্রনেতা সুদীপ রাহারা ও ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত। শনিবার দুপুরে আমবাসা যাওয়ার পথে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। তাঁদের গাড়ি লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট পাথরও ছোঁড়া হয়। গাড়ি ভাঙচুর চালানো হয়। আরও অভিযোগ, বাঁশ, রড দিয়ে তাঁদের আক্রমণ করা হয়। ঘটনায় গুরুতর জখম হযন তৃণমূল নতুন প্রজন্মের নেতা, সুবক্তা, প্রতিবাদী সুদীপ রাহা। আক্রান্ত হন দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্তও।

এই ঘটনার প্রতিবাদ জানাতেই জেলাজুড়ে বিক্ষোভে শামিল হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন । তাই আমরা নেত্রীর নির্দেশে শান্তিপ্রিয় আন্দোলনে সামিল হয়েছি।”

আরও পড়ুন- ব্রোঞ্জ জয় পুনিয়ার, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...