Friday, May 29, 2026

ত্রিপুরা: মূল মামলায় তৃণমূল নেতাদের জামিন মঞ্জুর আদালতের, অতিরিক্ত মামলা খারিজ

Date:

Share post:

নিরাপত্তা দেওয়ার নাম করে তৃণমূলের ১৪ জন নেতাকে থানায় এনে গ্রেপ্তার করেছিল ত্রিপুরা পুলিশ(Tripura police)। চেষ্টা চলছিল মহামারী সহ একাধিক মামলায় জড়িয়ে জেলবন্দি করে রাখার। তবে রবিবার দুপুরে অভিযুক্তদের আদালতে তোলার পর দেবাংশু, সুদীপ, জয়া সহ ১৪ জন যুব তৃণমূল নেতাকে মূল মামলায় জামিন দিল আদালত(Court)। পাশাপাশি অতিরিক্ত যে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছিল তৃণমূল নেতাদের(TMC leaders) বিরুদ্ধে তা খারিজ করে দিয়েছেন বিচারক। এদিন ৫০ হাজার টাকার লোকাল বন্ডে তৃণমূলের যুব নেতানেত্রীদের জামিন দেন বিচারক।

তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার পরিস্থিতি। সকালেই ত্রিপুরা এসে উপস্থিত হন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পাশাপাশি ত্রিপুরায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোয়াই থানার মধ্যেই পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ চলে দুই তরফের। এরপর ১৪ তৃণমূল নেতাকর্মীদের পুলিশের তরফে কোর্টে তোলা হলে মুল মামলায় বিচারপতি ৫০ হাজার টাকার বন্ডে ১৪ জন যুব নেতা কর্মীর জামিন মঞ্জুর করেন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অতিরিক্ত যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল সেই সব মামলা খারিজ করে দেওয়া হয়।

আরও পড়ুন:থানা ঘিরেছে বিজেপির গুন্ডাবাহিনী, পুলিশ ঠুঁটো জগন্নাথ: উদ্বেগ প্রকাশ ব্রাত্য-কুণাল-দোলার

এদিকে তৃণমূল নেতারা জামিন পেলেও সকাল থেকে যেভাবে একের পর এক হামলার ঘটনা ঘটেছে তৃণমূল নেতাদের ওপর তাতে আদালতের কাছে নিরাপত্তা দাবি জানানো হয়েছে। এদিন কুণাল ঘোষ বলেন, “পুলিশের তরফ থেকে আমাদের ছেলেদের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা করা হয়েছিল তাতে জামিন দিয়েছে আদালত। এবং একের পর এক মামলায় জড়ানোর জন্য পরে যে সমস্ত মামলা দায়ের করা হয় তা খারিজ করে দেওয়া হয়েছে। এদিকে রাস্তার মোড়ে মোড়ে বিজেপির গুন্ডারা দাঁড়িয়ে রয়েছে আমাদের ওপর ফের হামলা করার জন্য। আদালতের কাছে আমরা নিরাপত্তা দাবি জানিয়েছি।”

 

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...