Monday, June 22, 2026

ত্রিপুরায় কোর্ট থেকে নিয়ে যাওয়ার মুখে আক্রান্তদের ফের আক্রমণের ছক কষছে বিজেপি, অভিযোগ কুণালের

Date:

Share post:

কোর্ট থেকে নিয়ে যাওয়ার মুখে আক্রান্তদের ফের আক্রমণের ছক কষছে বিজেপি, ত্রিপুরায় আদালতের বাইরে অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তিনি অভিযোগ করে বলেন, রাস্তার মোড়ে মোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়ো হয়েছে আক্রান্তদের ওপর ফের হামলা চালানোর জন্য। কোর্টকে বলা হয়েছে সুরক্ষা দেওয়ার জন্য। তা কতখানি কার্যকর হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
তিনি বলেন , মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাদের আদালতে তোলা হয়েছে। চাড়োতে গাড়ি ভাঙচুর করা হয়েছে। কোর্ট চত্বরে গুণ্ডাবাহিনী ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কর্তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছেন। গোটা এলাকা ঘিরে রেখেছে গুণ্ডারা।

অভিযোগ, শনিবার বিজেপির গুন্ডাবাহিনী হামলা চালায় দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাদের গাড়িতে। তাতেই আক্রান্ত হয়েছেন তাঁরা।
উল্লেখ্য, নিরাপত্তা দেওয়ার নাম করে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহা সহ তৃণমূলের ১৪ জন নেতাকে থানায় এনে গ্রেফতার করেছিল পুলিশ। চেষ্টা চলছিল মহামারী সহ একাধিক মামলায় জড়িয়ে জেলবন্দি করে রাখার। অবশেষে রবিবার বিকেলে গ্রেফতার হওয়া তৃণমূলের নেতা-কর্মীদের আদালতে তোলার পড়ে তাঁদের মূল মামলায় জামিন দিয়েছে আদালত।

পাশাপাশি অতিরিক্ত যে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে তা খারিজ করে দিয়েছেন বিচারক। এদিন ৫০ হাজার টাকার লোকাল বন্ডে তৃণমূলের যুব নেতানেত্রীদের জামিন দেন বিচারক।

 

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...