Monday, June 22, 2026

বিচারকদের বিরুদ্ধে মানহানিকর মামলায় শীর্ষ আদালতের হুঁশিয়ারির পর নড়েচড়ে বসল সিবিআই

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে মানহানিকর মামলায় আরও দুজনকে গ্রেফতার করল সিবিআই। শুক্রবার এবিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এন ভি রামানা অভিযোগ করেন, যখন নিম্ন আদালতের বিচারকেরা হুমকির বিষয়ে সিবিআই এবং গোয়েন্দা সংস্থাগুলিকে অভিযোগ করেন তখন তারা বিষয়টিতে কর্ণপাত করেন না বা “সাড়া দেয় না”।

এইনিয়ে বিচারকদের মানহানির অভিযোগে সবমিলিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হল। গত  জুলাই মাসে এই মামলায় প্রথম গ্রেফতার হয়।চলতি মাসে এই মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হল। অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে বিচার বিভাগকে উদ্দেশ্য করে আদালতের রায় দানের পর বিচারপতি ও বিচার বিভাগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক পোস্ট করেছেন।তাতেই বিচারকদের অবমাননা করা হচ্ছে। এমনটাই অভিযোগ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

মামলা রুজুর পর একাধিক সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট করার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এর ভিত্তিতে সিবিআই ১৬ জন অভিযুক্তের মধ্যে ১৩ জনকে শনাক্ত করে। এরপর তদন্তে নেমে দেখা যায় এদের মধ্যে তিনজনই বিদেশে থাকেন। এখনও পর্যন্ত ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। সিবিআই তদন্তে কিছু অপরাধমূলক নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। যদিও সেগুলিকে এখনও প্রকাশ্যে আসেনি।


 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...