Friday, June 19, 2026

নদী-ভাঙন পরিদর্শনে ঝাড়গ্রামে তিন মন্ত্রী

Date:

Share post:

‘ঝাড়গ্রামের আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।’ শনিবার ঝাড়গ্রাম জেলা পরিদর্শনে এসে বললেন সেচমন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া। এদিন সুবর্ণরেখা নদীর ভাঙন পরিদর্শন, জল ও সেচের উন্নয়নের জন্য ঝাড়গ্রামে এসে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মানস। সঙ্গে ছিলেন দুই মন্ত্রী হুমায়ুন কবীর ও বীরবাহা হাঁসদা। ছিলেন জেলাশাসক জয়সী দাশগুপ্ত, পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, জেলার চার বিধায়ক, কৃষি, সেচ ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ।

সার্কিট হাউসে বৈঠকের পর মানস ও হুমায়ুনের নেতৃত্বে জেলার চার বিধায়ক দুলাল মুর্মু, ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো,দেবনাথ হাঁসদা ও বীরবাহা হাঁসদা-সহ প্রতিনিধিদল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ও ২ নম্বর ও নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চোরচিতা, ছাতিনাশোল, পাতিনা ইত্যাদি এলাকা ঘুরে দেখেন।

প্রথমে ঝাড়গ্রামে বৈঠক সেরে সাংবাদিকদের মানস বলেন, ‘ঝাড়গ্রামের আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তাঁদের কষ্ট লাঘবের জন্য সর্বাধিক গুরুত্ব দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম এসেছি। ৯ তারিখ বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়।’ বৈঠকের প্রসঙ্গ তুলে মানস আরও বলেন, ‘কোন কোন জায়গায় নদীর বাঁধ ভেঙেছে। কোন কোন জায়গা ভাঙনের মুখে, কোথায় কোথায় বিপদ হতে পারে, কোথায় নদী তার গতিপথ পাল্টে ঢুকে পড়ছে, এসব নিয়ে আলোচনা জেলাশাসককে বলেছি, সবাইকে নিয়ে কী কী করণীয় অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রিপোর্ট দেব। বৈঠকের পর এই প্রতিনিধি দলটি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন।

আরও পড়ুন- বাড়ি ভাঙচুরের পর তৃণমূল নেতাকে মারধর, অভিযোগ অস্বীকার বিজেপির

 

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...