Friday, June 26, 2026

দিনভর উত্তপ্ত উপত্যকা, রাতে রাজৌরি থেকে উদ্ধার জওয়ানের মৃতদেহ

Date:

Share post:

রবিবার দিনভর জম্মু-কাশ্মীর জুড়ে চলে তল্লাশি অভিযান।এই অভিযানেই উদ্ধার হল এক জওয়ানের মৃতদেহ। রাজৌরিতে ২৪ বছর বয়সী ওই সেনার অস্বাভাবিক মৃত্যুতে উদ্বিগ্ন সেনাবাহিনীর আধিকারিক। গতকাল সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এদিন রাত ৮টা নাগাদ সেনা ছাউনি থেকে ওই জওয়ানের দেহ উদ্ধার হয়। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বাধীনতা দিবসের আগে রবিবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। এদিন এখানকার একাধিক জায়গায় এনকাউন্টার চালায় এনআইএ। কোথা থেকে জঙ্গিরা এত টাকা পাচ্ছে, এর পেছনে কোনও সন্ত্রাস মদত রয়েছে কিনা এই অভিযোগে গোটা উপত্যকাজুড়ে চলে তল্লাশি অভিযান। ১৪টি জেলার ৫৬টি জায়গায় তল্লাশি চলে। জামাত-ই-ইসলামির এক সদস্যর বাড়িতেও যায় তদন্তকারীরা। শ্রীনগর, সোপিয়ান, অনন্তনাগে চলে তল্লাশি। পাশাপাশি কুপওয়াড়া, পুলওয়ামা, রাজৌরিতেও দিনভর চলে তল্লাশি।
শনিবারই এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়। বদগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে ওই জঙ্গি মারা যায়। গোপন সূত্রে খবর পেয়ে বদগাম জেলার মোচুয়া এলাকায় এনকাউন্টার শুরু করে নিরাপত্তাবাহিনী। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। শুরু হয় উভয় পক্ষের মধ্যে গুলির সংঘর্ষ। তাতেই এক জঙ্গির মৃত্যু হয়।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...