Tuesday, June 23, 2026

বিশ্ব উষ্ণায়নের বিপদ সংকেত: এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১.৫ ডিগ্রি

Date:

Share post:

বাড়তে থাকা বিশ্ব উষ্ণায়নের বিপদ মানবজাতির আশঙ্কার থেকেও বহুগুণ ভয়াবহ হতে চলেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন প্যানেল যে রিপোর্ট প্রকাশ করেছে তা গোটা পৃথিবীর জন্য রীতিমতো রেড অ্যালার্ট। রিপোর্টে দাবি করা হয়েছে, পৃথিবীর শহর গুলি বিশ্ব উষ্ণায়নের হটস্পট তৈরি হয়েছে। যার ফলে সমুদ্রের জলস্তর ১৯০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ০.২০ মিটার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এক দশক আগেই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাবে ১.৫ ডিগ্রি।

বিশ্বের ১৯৫ টি দেশের বিজ্ঞানীদের সহযোগিতায় এদিন ‘ক্লাইমেট চেঞ্জ ২০২১: দ্য ফিজিক্যাল সায়েন্স বেসিস’ রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে বিশেষভাবে ভারতের নামও উল্লেখ রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে ভারতীয় উপমহাদেশে তাপমাত্রা যতটা বেড়েছে তা ১৮৫০-১৯০০ সময়ের চেয়ে অনেক বেশি। ভারতে একদিকে যেমন ‘হিট এক্সট্রিম’ বাড়ছে অন্যদিকে কমে যাচ্ছে ‘কোল্ড এক্সট্রিম’। যার অর্থ গরমকালে সর্বাধিক তাপ মাত্রা দিন দিন বাড়লেও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ততটা কমছে না। আগামী কয়েক দশক ধরে এমনটাই চলতে থাকবে। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের প্রধান অ্যান্টোনিও গুতারেস রিপোর্ট প্রকাশ্যে এনে জানান, বিপদ গোটা পৃথিবীর জন্যই।

আরও পড়ুন:পেগাসাস: NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি, বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন যে চরম আকার ধারণ করেছে তাতে এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। ২০৩০ সালের মধ্যে গড় তাপমাত্রা নিশ্চিতভাবে ১.৫ ডিগ্রি বাড়বে। বিপদ এই কারণেই ভয়াবহ যে গতিতে গরম বাড়ছে তার থেকেও অনেক ধীর গতিতে শীতল হচ্ছে। ফলে তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে না।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...