Tuesday, June 9, 2026

হুগলিতে ‘কৃষক বন্ধু’র উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

Date:

Share post:

‘দুয়ারে সরকারে’ নাম নথিভুক্ত করা রাজ্যের কৃষকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হল। সোমবার হুগলির (Hoogli) সিঙ্গুর কৃষি দফতর অফিসের উদ্যোগে ‘কৃষক বন্ধু’ আওতায় উপভোক্তাদের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। শুভেচ্ছা বার্তা দেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। তিনি বলেন, সিঙ্গুর ব্লকে প্রায় ২৩ হাজার ‘কৃষক বন্ধু’ প্রকল্পে টাকা পেয়েছেন।

পাশাপাশি ‘প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি’ আওতায় উপভোক্তা কৃষকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও তুলে দেওয়া হয়। এরপর নতুন করে 16 অগাস্ট থেকে দ্বিতীয় পর্যায়ে ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) চালু হবে। সেখান থেকেও ফের ‘কৃষক বন্ধু’-র ফর্ম ফিলাপ শুরু হবে। তবে মন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রীর কৃষক সন্মান নিধির জন্য দরখাস্ত জমা দিলেও রাজ্যের অধিকাংশ কৃষকদের টাকা দেওয়া হচ্ছে না।

 

 

 

 

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...