বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির পালিয়ে যান তিনি। এবার গ্রেফতার হলেন বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডল। রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার অফিসাররা একসঙ্গে হানা দেয় বকখালির ফ্রেজারগঞ্জে। সেখান থেকে বিধায়কপুত্র-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।
Sponsored

গত বৃহস্পতিবার যখন বিষ্ণুপুরে দিলীপ মণ্ডলের বাড়িতে প্রথম তল্লাশি চালানো হয়, তখন অর্ঘ্য বাড়িতেই ছিলেন। সে সময় বাবাকে না পেয়ে অর্ঘ্যকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করে চলে যান তদন্তকারীরা। তবে সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এবং তদন্তে উঠে আসা একাধিক চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে রবিবার রাতে ফ্রেজারগঞ্জে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। পুলিশের অনুমান, দিলীপের আত্মগোপন করার পিছনে অর্ঘ্যর সক্রিয় ভূমিকা রয়েছে। আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
এদিকে দিলীপ মণ্ডলের পৈলানের বাগানবাড়িতে হানা দেওয়ার আগেই চম্পট দেন বিধায়ক। সেই পালিয়ে যাওয়ার একটি চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। এই ফুটেজে দেখা গিয়েছে, পুলিশের গাড়ি ঢোকার ঠিক আগের মুহূর্তে একটি নির্মীয়মান বাড়ির পিছন দিক দিয়ে, ড্রেনের ওপর দিয়ে কার্যত দৌড়ে পালাচ্ছেন তৃণমূল বিধায়ক। তড়িঘড়ি পাঁচিল ও ড্রেন পার হতে গিয়ে বিধায়কের পরনের পায়জামা ছিঁড়ে যায় বলেও জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে তাঁকে একটি আকাশি নীল টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। এর আগে তাঁর পোশাক বদলে পালিয়ে যাওয়ার আরও একটি ভিডিয়ো সামনে এসেছিল।
বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশের একাধিক বিশেষ দল (Special Teams) গঠন করা হয়েছে। তাঁর সম্ভাব্য সমস্ত আস্তানায় দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে। তবে প্রতিবারই পুলিশ পৌঁছনোর ঠিক আগের মুহূর্তেই পালিয়ে যাচ্ছেন তিনি। বিধায়কের পাশাপাশি তাঁর সূত্র ধরে এবার ধৃত অর্ঘ্য মণ্ডল ও বাকি চারজনকেও জেরা করছে পুলিশ।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
