Wednesday, March 18, 2026

আপনারা অনেক আশীর্বাদ দিয়েছেন, দয়া করে ভুল বুঝবেন না: ঝাড়গ্রামে বললেন মমতা

Date:

Share post:

তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার ঝাড়গ্রাম সফরে গিয়ে আদিবাসী উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে (Jhargram) পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়গ্রাম সব আসনে তৃণমূলকে জিতিয়ে, আমাদের তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে সাহায্য করেছে”। কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী বললেন, “আমরা ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে ভাগ করি না। সবাই একসঙ্গে কাজ করি। আপনাদের কিছু অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখে নেব। কিন্তু আমাকে দয়া করে ভুল বুঝবেন না।”

সেখানে ৯৫ শতাংশ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। “মাওবাদী হানায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি।” ঝাড়গ্রামে তিনি বলেন, “ঝাড়গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছি। ঝাড়গ্রামে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে। ৩ কোটি মানুষ দুয়ারে সরকারের দ্বারস্থ হয়েছেন, বেশিরভাগই পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রামে চারটি নতুন কলেজ তৈরি হচ্ছে। সাধুরাম চাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে”।

আরও পড়ুন:ফের সন্ত্রাস ত্রিপুরায়, এবার তৃণমূলে যোগ দিতে আসা নেতা-কর্মীরা আক্রান্ত বিজেপির হাতে

এই সরকারের আমলেই আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন করা হয়। মমতা দাবি তোলেন, সারা দেশেও এই আইন চালু করা হোক।
অলচিকি হরফে পড়ানোর জন্য ৫০০ টি স্কুল তৈরি হচ্ছে। দুয়ারে সরকার বছরে দু’বার হবে। দু-এক মাসেই দুয়ারে রেশন প্রকল্প চালু হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে মিলবে পয়লা সেপ্টেম্বর থেকে।

ঝাড়গ্রামে যাওয়ার সময় আকাশপথে হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “আবহাওয়া ঠিক থাকলে আগামিকাল আমি ঘাটাল যাব, পরিদর্শনের পরে কলকাতা ফিরব”

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...