Tuesday, June 23, 2026

মানবদেহে ককটেল টিকা নিরাপদ, মিশ্র প্রতিষেধকের প্রভাব ভালই, জানাল ICMR

Date:

Share post:

কোভ্যাকসিন এবং কোভিশিল্ড মিশ্র প্রতিষেধক করোনার বিরুদ্ধে ভাল প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। অর্থ্যাৎ টিকা নিতে গেলে কেবল একই সংস্থার দুটি টিকা নিতে হবে, তার কোনও অর্থ নেই। বরং মিশ্র প্রতিষেধকেও করোনা সংক্রমণ প্রতিহত করা সম্ভব। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানাল আইসিএমআর।

আরও পড়ুন:আপনারা অনেক আশীর্বাদ দিয়েছেন, দয়া করে ভুল বুঝবেন না: ঝাড়গ্রামে বললেন মমতা

সম্প্রতি উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরের ১৮ জন বাসিন্দাকে প্রথম ডোজে কোভিশিল্ড এবং দ্বিতীয় ডোজে কোভ্যাকসিন দেওয়া হয়েছিল। আর এই নিয়ে দেশজুড়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। যদিও নীতি আয়োগের স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হয়, ওই ব্যক্তিরা মিশ্র প্রতিষেধক পেলেও তাঁদের শরীরে এর কোনও ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে মিশ্র প্রতিষেধকের ব্যবহারে কারোর শরীরে করোনা সংক্রমণ রুখতে সার্বিক ক্ষমতা তৈরি হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য কেন্দ্র পরীক্ষামূলক প্রয়োগ করার পরিকল্পনা করে।যদিও সেই গবেষণার এখনও পর্যালোচনা করা হয়নি।

মে এবং জুন মাসে উত্তরপ্রদেশের ওই বাসিন্দাদের উপর সমীক্ষা চালায় ICMR। গবেষণায় দেখা যায়, মিশ্র প্রতিষেধক শুধু নিরাপদই নয়, করোনার বিভিন্ন প্রজাতির সংক্রমণের বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অনেক বেশি কার্যকর।

 


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...