Thursday, March 26, 2026

ত্রিপুরায় এভাবে তৃণমূল আক্রান্ত হলে আপনারা ভেটাগুড়িতে থাকতে পারবেন না’, বিজেপিকে হুমকি উদয়নের

Date:

Share post:

ত্রিপুরাতে এভাবে দলের নেতাদের উপরে হামলা হলে দিনহাটায় বিজেপি  (din hata BJP) নেতারা শান্তিতে থাকতে পারবেন না। বাঁশের পাল্টা বাঁশ হবে। তৃণমূল কংগ্রেস জানে বাঁশ কোথায় আছে। এভাবেই আজ রাতে দিনহাটার ভেটাগুড়িতে হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা (TMC leader Udayan guha) উদয়ন গুহ। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে ঘুরলেও বিজেপি নেতারা নিরাপদে থাকতে পারবেন না।

তৃণমূল নেতা উদয়ন ভেটাগুড়িতে এক কর্মিসভায় বিজেপিকে হুমকি দেন । তিনি বলেন, ‘যে দু একজন বিজেপি নেতা ভেটাগুড়িতে আছে, যদি তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হয় তবে আপনারা ভেটাগুড়িতে থাকতে পারবেন না । তৃণমূলের নেতাকর্মীরা আক্রান্ত হলে আপনারাও পরিত্রান পাবেন না।’ তিনি আরও বলেন ‘ সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি।”

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...