Monday, April 6, 2026

ইউপিএসসির প্রশ্নপত্রে ‘বাংলার সন্ত্রাস,’ সরব তৃণমূল , মামলা গড়াল হাইকোর্টে

Date:

Share post:

রবিবার দিন ছিল ইউপিএসসি (UPSC) পরীক্ষা । ইউপিএসসির প্রশ্নপত্রে প্রশ্ন এসেছে বাংলার ভোট সন্ত্রাস থেকে শুরু করে দিল্লির কৃষক আন্দোলন নিয়ে । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস । বিরোধীরা এই প্রশ্নপত্র অবিলম্বে বাতিলের দাবি তুলেছে । মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে (kolkata high Court)। আদালতে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পাল্টা হলফনামা দিয়েছে সরকারপক্ষ। মামলার শুনানি শেষ। তবে, রায়দান স্থগিত রেখেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ। ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’, ‘ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক’, ‘রাজনীতিতে পরিবারতন্ত্র’। অবিলম্বে ‘ এই বিতর্কিত’ প্রশ্নপত্র বাতিলের দাবি তুলেছে তৃণমূল। কেন্দ্রের নিয়োগ-পরীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে সরব বিরোধীরা।

দুশো শব্দে রিপোর্ট লিখতে বলা হয়েছে ইউপিএস পরীক্ষায়। প্রশ্ন এসেছে   ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত, পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লেখো’!

 

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...