Monday, June 15, 2026

ক্ষমা চান দিলীপ

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। এমনটাই দাবি করলেন, বিজেপির-ই পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল। তাঁর স্পষ্ট বক্তব্য, ”আমরা বিজেপি। আমরা মহিলাদের সম্মান দিই। রাজ্য সভাপতি তথা সাংসদ হয়ে একজন মহিলার বিরুদ্ধে এত নোংরা কথা ওঁর মুখে শোভা পায় না। আমি চাই, আমার স্ত্রীর কাছে অবিলম্বে দিলীপবাবু ক্ষমা চান। আর যদি ক্ষমা না চান, তাহলে আমরা চিন্তাভাবনা করব।” সুখবীর সিং অটওয়ালের এমন মন্তব্যের পরই জেলা বিজেপিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বিজেপি ছাড়ছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল ও তাঁর কাউন্সিলর স্ত্রী?

আরও পড়ুন- পরিকল্পিত বন্যা: প্লাবিত ঘাটালে জলে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরের ২ নম্বর ওয়ার্ডে অসুস্থ কর্মীকে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃষ্টির থেমে যাওয়ার পর ওই এলাকায় জল জমে রয়েছে এখনও।

মেদিনীপুরের সাংসদকে সমস্যা কথা জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ করেন,  ভোটে জেতার পর থেকে বিজেপির কাউন্সিলর শুকরাজ কৌরকে আর এলাকায় দেখা যায়নি।

দিলীপ ঘোষ বলেন, ‘দরকার পড়লে  ওঁকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। বাড়ির সামনে নোংরা ফেলে আসুন। সবকিছু কি দিলীপ ঘোষ করে দেবে! টাকাও দেব, আবার অভিযোগও শুনতে হবে’!

 

 

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...