Tuesday, June 23, 2026

আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই

Date:

Share post:

১৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্ব। তার আগে আইপিএলে করোনা( corona) ব‍্যবস্থা নিয়ে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই( bcci)। সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আইপিএলের জন্য কনট্যাক্ট ট্রেসিং ডিভাইসগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লিগ চলাকালীন কোন ক্রিকেটার যদি কোভিড-১৯ পজিটিভ হয়, তাহলে বাবল ইন্টিগ্রিটি অফিসাররা তার প্রয়োজনীয় কনট্যাক্ট ট্রেস করবে। এমনটাই জানাচ্ছেন বিসিসিআইয়ের এক কর্তা।

তিনি বলেন,”বিসিসিআই কনট্যাক্ট ট্রেসিং ব্যান্ড পরার ধারণাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের জন্য তথ্য সরবরাহ করা কখনও কখনও কঠিন হয়। এছাড়াও এই বছরের শুরুতে আমাদের কাছে এমন কিছু ঘটনা ছিল যখন ডিভাইসগুলি ঠিকমতো ব্যবহার করা যায়নি।  তাই খেলোয়াড়দের চলাফেরা এবং তারা যে একটি নির্দিষ্ট স্থান ছেড়ে অন্য জায়গায় গিয়েছে তা আপডেট করা হয়নি এবং খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা এটা অনেক পরে বুঝতে পেরেছে।”

এছাড়াও বলা হয়েছে বায়ো বাবলের প্রবেশ করার আগে হোটেলে ছয় দিনের জন‍্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন:দু’বছরের চুক্তিতে পিএসজির পথে মেসি: রিপোর্ট

 

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...