Wednesday, June 3, 2026

সাতদিন কেটে গেলেও খোঁজ নেই সেনাবাহিনীর হেলিকপ্টার ও দুই পাইলটের

Date:

Share post:

কেটে গিয়েছে সাত দিন। এখনও খোঁজ মিলল না রঞ্জিত সাগর বাঁধে পড়ে যাওয়া সেনাবাহিনীর হেলিকপ্টার। এমনকি খোঁজ মেলেনি কপ্টারের ২ পাইলটেরও। এখনও চলছে উদ্ধারকাজ বলে জানিয়েছে সেনাবাহিনীর জওয়ানরা।

গত ৩ অগাস্ট রুটিন সফরে গিয়ে কাশ্মীরের কাঠুরিয়া এলাকায় ভেঙে পড়ে সেনাবাহিনীর হেলিকপ্টারটি। তারপর থেকেই নৌসেনাবাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। আবহাওয়া খারাপ সত্ত্বেও ভারতীয় নৌবাহিনীর দু’জন অফিসার, চারজন জুনিয়ার কমান্ডিং অফিসার অন্যান্য বিভিন্ন পদমর্যাদার ২৪ জন অফিসার ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ডুবুরি টিম এই অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছে।মাল্টি বিম স্ক্যানার, সাইড স্ক্যানার, রিমোট নিয়ন্ত্রিত গাড়ি এই উদ্ধারকাজে ব্যবহ্ররুত হচ্ছে। এমনকী চণ্ডীগড়-দিল্লি-মুম্বই এবং কোচি থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক সামগ্রীও। তবে এখনও পাইলটদের খোঁজ পাওয়া যায়নি। এমনকী ভেঙে পড়া কপ্টারের মূল অংশও পাননি তারা।

এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন পাইলটের আত্মীয় ও পরিবার। তবে সেনবাহিনীর জওয়ানরা জানিয়েছেন, নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...