Tuesday, June 23, 2026

নিজেকে প্রকৃত কাশ্মীরি দাবি, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে তোপ রাহুলের

Date:

Share post:

কাশ্মীরে গিয়ে চেনা ছন্দে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেন রাহুল গান্ধী। কাশ্মীরে হামলার মাধ্যমে সারা দেশের উপরে হামলা চালানো হচ্ছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। একের পর এক অনৈতিক কাজ করে চলেছে কেন্দ্র। কিন্তু সংসদে জনপ্রতিনিধিদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। সরাসরি অভিযোগ রহুলের।

আরও পড়ুন- আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই
তিনি আরও বলেছেন, অবিলম্বে কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। রাজ্য জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করে সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আসলে ‘আমি তোমাদেরই লোক’- এটাই প্রমাণ করতে চান রাজনৈতিক ব্যক্তিত্বেরা। এই অবস্থায় শ্রীনগরে গিয়ে নিজেকে কাশ্মীরি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ধর্মীয় পরিচয় ভুলে শুধুমাত্র কাশ্মীরি হতে মন্দির-মসজিদেও গেলেন তিনি।
দু’ দিনের সফরে কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী। সেই সফরে মঙ্গলবার প্রথমে কাশ্মীরের গান্দেরবাল জেলার মাতাক্ষীর ভবানীর মন্দিরে যান তিনি। সেখানে নিয়ম মেনে পুজো করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ।

সেখান থেকে শ্রীনগরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হজরতবাল মসজিদে যান রাহুল। সেখান থেকে বেরিয়ে জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করতে উপস্থিত হন।
রহুল গান্ধী বলেছেন, এখন আমি এবং আমার পরিবার দিল্লিতে থাকি। তার আগে আমরা এলাহাবাদে থাকতাম। তারও আগে আমাদের নিবাস ছিল এই কাশ্মীর। সেই কারণে আমি প্রকৃত কাশ্মীরি। আমার মধ্যে কাশ্মীরিয়াত পরিপূর্ণ রয়েছে। সৌভাতৃত্ব আমাদের মূল বৈশিষ্ট । সেই কারণে আমায় কখনও হিংসা বা ঘৃণা ছড়াতে দেখবেন না।”

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...