Thursday, June 25, 2026

ফের শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

Date:

Share post:

ফের শহরে ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) হদিশ। কল সেন্টার খুলে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা (Cheating) চক্র চালানোর অভিযোগে সল্টলেকের সেক্টর ফাইভ (Salt Lake Sector V) থেকে ৯ জনকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাজেয়াপ্ত মোবাইল ফোন, ল্যাপটপ, একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস এবং নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেকের ডিএন ব্লকের একটি অফিসে অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ।

 

জানা গিয়েছে, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালায় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime PS)। যেখানে বিভিন্ন কোম্পানির অফিস থেকে নম্বর সংগ্রহ করে গ্রাহকদের ফোন করা হতো। এবং প্রতারণা করে শুধু এ রাজ্য বা দেশ নয়, বিদেশেও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে।

 

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...