Thursday, June 25, 2026

মেসিকে আটকাতে শেষ চেষ্টায় বার্সা সিইও ফেরান রেভার্টার

Date:

Share post:

লিও মেসিকে ( Messi) বার্সালোনায়( Barcelona) রাখতে শেষ চেষ্টায় নামলেন ক্লাবের সিইও ফেরান রেভার্টার। একাধিক রিপোর্ট অনুযায়ী, বার্সার তরফ থেকে মেসিকে একটি শেষ প্রস্তাব দিতে চলেছেন ক্লাবের সিইও।

গত বৃহস্পতিবারই বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয় মেসির। সেই কথা জানান হয় ক্লাবের পক্ষ থেকে। তারপরই জোর জল্পনা শুরু বার্সার সঙ্গে সম্পর্ক ত‍্যাগ করে পিএসজিতে যাচ্ছেন মেসি। গত রবিবার ক্লাবের সাংবাদিক সম্মেলনে এসে বার্সার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বয়ং লিও। এরপরই নড়েচড়ে বসেন বার্সেলোনা সিইও। এবার মেসিকে আটকাতে শেষ চেষ্টা করতে চান তিনি।

এদিকে সোমবার পিএসজিতে মেসির মেডিক্যাল পরীক্ষার জন‍্য আসার কথা থাকলেও, আসেননি লিও। যদিও সম্ভবনা মঙ্গলবার প‍্যারিসে এসে মেডিক্যাল টেস্ট করবেন লিও, এবং দু’বছরের জন‍্য চুক্তিতে সই করবেন তিনি। এখন দেখার কোন পথে যান আর্জেন্তাইন সুপারস্টার।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন শাকিব

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...