Friday, April 3, 2026

উজ্জ্বলা-টু প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের গ্যাস সংযোগে ঠিকানার প্রমাণপত্র লাগবে না, ঘোষণা মোদির

Date:

Share post:

উত্তর প্রদেশের (uttar pradesh) মাহোবায় উজ্জ্বলা-টু (ujjwala 2) প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি (narendra modi)। পুরো অনুষ্ঠানটি হল ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রকল্পের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি জাতির উদ্দেশেও ভাষণ দেন। ২০১৬ সালে এই উত্তর প্রদেশের বালিয়ায় উজ্জ্বলা প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন- ঘাটাল মাস্টার প্ল্যানে অনুমোদন দিচ্ছে না কেন্দ্র: জলে নেমে পরিদর্শনের পর অভিযোগ মমতার

মঙ্গলবার মোদি ঘোষণা করেন, এবার থেকে পরিযায়ী শ্রমিকেরাও সেলফ ডিকলারেশন-এর মাধ্যমে গ্যাস কানেকশন নিতে পারবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্রের প্রয়োজন নেই।
উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে নামমাত্র নথিপত্র দেখিয়েই বিনামূল্যের রান্নার গ্যাস পাবেন দরিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলারা।
এ বার ১ কোটি গ্রাহককে বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন দেবে কেন্দ্র। এই অতিরিক্ত কানেকশন দেওয়ার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে আগেই। ২০২১-২২ এর বাজেটে সেই বরাদ্দের কথা ঘোষণা করা হয়।

 

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...