Saturday, April 4, 2026

রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে বিজেপি নেতা

Date:

Share post:

ফের বিক্ষোভের মুখে বিজেপি নেতা সায়ন্তন বসু। উত্তর ২৪ পরগনার খড়দহে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে গেলে তাঁকে বাধা দেন স্থানীয় মানুষজন। এছাড়াও খড়দহের ফেরিঘাট এলাকায় বিজেপি নেতা পৌঁছলেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সায়ন্তন বসুর উদ্দেশে কালো পতাকা দেখানো হয়। তাঁকে ঘিরে ”গো ব্যাক” স্লোগান দেওয়া হয়। দু’পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তিও শুরু হয়। রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাখেন তৃণমূল কর্মীরা। অবশেষে মালা না দিয়ে ফিরে যেতে বাধ্য হন বিজেপি নেতা।

স্থানীয় কিছু মানুষ ও তৃণমূল নেতৃত্বের দাবি, যাঁরা বাঙালির গর্ব, দেশের গর্ব রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করে তাঁদের রবীন্দ্রনাথের মূর্তিতে স্পর্শ করা মানায় না। রবীন্দ্রনাথ সম্পর্কে যাঁদের ন্যূনতম ধারণা নেই, যাঁরা রবীন্দ্রনাথের বাড়ি কোথায় সেটা পর্যন্ত জানেন না, যাঁরা কথায় কথায় বাংলার মনীষীদের অপমান করেন, তাঁরা রাজনীতি করতে এসেছেন রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেওয়ার নাম করে। বাংলার মনীষীদের স্পর্শ করার কোনও অধিকার নেই এদের। তাই বিজেপি নেতা সায়ন্তন বসুকে মালা দিতে বাধা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:জামা কিনতে গিয়ে পথ দুর্ঘটনা, মৃত ৩

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...