Thursday, June 25, 2026

‘নতুন শুরু, পিএসজির হয়ে ট্রফি জয়ই লক্ষ‍্য আমার’ সাংবাদিক সম্মেলনে বললেন মেসি

Date:

Share post:

‘পিএসজির( Psg) হয়ে ট্রফি জয়ই লক্ষ‍্য আমার।’ পিএসজিতে যোগ দিয়ে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন লিওনেল মেসি( messi)।

গত বৃহস্পতিবার এফসি বার্সেলোনার( fc Barcelona) সঙ্গে সম্পর্ক শেষ করেন লিও। মঙ্গলবার পিএসজিতে নতুন অধ‍্যায় শুরু করেন তিনি। আর পিএসজিতে যোগ দিয়ে নিজের লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি জানিয়ে দেন তিনি একেবারে আদর্শ জায়গায় এসেছেন বলে।

এদিন তিনি বলেন,” যে স্বাগত আমি পিএসজি থেকে পেয়েছি তাতে আমি আপ্লুত। আমি মুখিয়ে রয়েছি সব ফুটবলারদের সঙ্গে শুরু করার জন‍্য। দলে নেইমার, এমব‍্যাপের মতন ফুটবলার আছেন। মুখিয়ে রয়েছি ওদের সঙ্গে খেলার জন‍্য। ওরা বিশ্বমানের ফুটবলার।”

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে নতুন অধ‍্যায়। এই নিয়ে মেসি বলেন,” এত বছর পর বার্সেলোনা থেকে বেরিয়ে যাওয়াটা কঠিন। বার্সা আমার ঘর ছিল। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে এখানে এসে আমি উৎসাহিত। সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেল।”

আরও পড়ুন:ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্টের পর শাস্তির মুখে পড়ল বিরাট কোহলি, জো রুটেরা

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...