Saturday, April 4, 2026

তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টা, গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টা। গ্রেফতার বিজেপির বুথ সভাপতি‌ ও তার ছেলে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির অসম মোড় সংলগ্ন তারাপাড়া এলাকায়।

স্থানীয় সুত্রে খবর, স্থানীয় বিজেপি নেতা নরেশ দাস ও বাপ্পা দাস ট্র‍্যাক্টরে মাল লোডিং আনলোডিং এর ব্যাবসা করেন। সেই ট্রাক্টরের শ্রমিকের পাওনা টাকা নিয়ে গন্ডগোল শুরু হয়। সেই বিবাদ মেটাতে গেলে তৃণমূল বুথ সভাপতির ওপর হামলা চালায় বিজেপি বুথ সভাপতি নরেশ দাস ও তার ছেলে বাপ্পা দাস। তৃণমূল বুথ সভাপতি কে ছুরি মেরে খুনের চেষ্টা করা হয়। তারা মারধর করে এক শ্রমিক‌কেও। ঘটনায় দু’জন‌ই গুরুতর আহত হয়েছে‌ন। আহত তৃণমূল নেতা‌র নাম সুজিত রায়। অন্য‌জন সুকুমার রায়। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে তৃণমূলের বুথ সভাপতিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন- দলের ইতিহাস জানেন না: ‘খেলা হবে’ দিবস বদলের দাবি নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...