Tuesday, June 23, 2026

দলের যুব নেতৃত্বকে বামপন্থার পাঠ দিলেন সেলিম

Date:

Share post:

দীর্ঘ ৩৪ বছর দাপটের সঙ্গে ক্ষমতায় থাকলেও গত দেড় দশকে রাজ্যে সিপিএম তথা বামেদের রক্তক্ষরণ অব্যাহত। এখন বাংলার বুকে দল কার্যত সাইন বোর্ডে পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় একটিও সদস্য নেই বামেদের। তারই মাঝে দলের যুব সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া সিপিএম। এদিন সিপিএমের যুব সংগঠন DYFI-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যুব নেতৃত্বকে বামপন্থার পাঠ দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

যুব নেতৃত্বকে উৎসাহিত করতে যা বললেন মহম্মদ সেলিম-

(১) ১১ আগস্ট ক্ষুদিরামের জন্মবার্ষিকী থেকেই শপথ নিয়ে নতুন করে পথে নামতে হবে।

(২) সব রাজনৈতিক দল এক মেরুতে যাবে এটা হয় না। বিপরীত মুখে দাঁড়িয়ে প্রশ্ন করতে হয়। গড্ডালিকা প্রবাহে গা ভাসালে হয় না। প্রতিবাদ করতে হবে।

(৩) লাভজনক সবকিছু বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। কেন্দ্রের এই জনবিরোধী ও রাষ্ট্র বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে।

(৪) করোনার মধ্যে লকডাউন, অনাহারে একদিকে কিছু মানুষের সম্পদ বেড়েছে। অন্যদিকে, সাধারণ মানুষ দারিদ্র সীমার নীচে গেছে। কর্মহীন হয়েছে।

(৫) রেড ভলান্টিয়াররা রাত ভিতেতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াচ্ছে। এটা অবশ্যই ভাল দিক। এটাকে ধরে রাখতে হবে।

(৬) দরিদ্র নিপীড়িত মানুষের কথা যাঁরা বলবেন, তাঁদের অবস্থা স্ট্যান সামির মত হবে। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। কিন্তু প্রতিবাদ জারি রাখতে হবে।

(৭) বিজেপির শাসনে দেশজুড়ে জাতপাত, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এমনকী, অলিম্পিক নিয়েও রাজনীতি হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

(৮) আমাদের দলের যুবসমাজকে এক হতে হবে। যাঁরা এখন সক্রিয়ভাবে নেই তাঁদেরকে নিয়ে একসাথে পথ চলতে হবে।

আরও পড়ুন- দলের ইতিহাস জানেন না: ‘খেলা হবে’ দিবস বদলের দাবি নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের advt 19

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...