Monday, April 6, 2026

বালিগঞ্জ ও নৈহাটিতে চিটফান্ড মালিকের বাড়িতে সিবিআই তল্লাশি

Date:

Share post:

বুধবার সকালে কলকাতার বালিগঞ্জ (Ballygunj) ও উত্তর ২৪ পরগনার নৈহাটিতে একটি চিটফান্ড সংস্থার (cheatfund) মালিকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন সিবিআই তদন্তকারী অফিসাররা (CBI ) ৷ তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷ অভিযোগ, একাধিক প্রকল্পের নাম করে বাজার থেকে কোটি-কোটি টাকা তুলেছে মন্ত্র ই-সার্ভিসেস নামে ওই সংস্থা৷ বুধবার সকালে আচমকা এই সিবিআই হানায় অবাক পড়শিরাও। সম্রাট ভট্টাচার্য নামে ওই ব্যক্তি যে চিটফান্ড চালাতেন তা জানতেন না এলাকার মানুষও। অন্তত এমনটাই দাবি প্রতিবেশীদের।

 

এদিন সকাল পৌনে এগারোটা নাগাদ নৈহাটির রাধাবল্লভ রোডের অর্জুনপুকুর রোডে একটি বাড়িতে হানা দেন সিবিআইয়ের ৫ জন আধিকারিক। বাড়িটি সম্রাটবাবুর স্ত্রী প্রিয়াঙ্কাদেবীর। ওই বাড়িতেই থাকেন সম্রাটবাবু। তাঁর বাড়ি কিছু দূরে মাদ্রাল রোডে। এদিন সিবিআই আধিকারিকরা পৌঁছে সম্রাটবাবুর শ্যালককে নিয়ে মাদ্রাল রোডের বাড়িতে যান। সেখান থেকে সম্রাট ভট্টাচার্যের বাবা শাশ্বত ভট্টাচার্য ও মা তনুশ্রী ভট্টাচার্যকে নিয়ে আসেন তাঁরা। এর পর শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বেলা ৩.১৫ মিনিট পর্যন্ত চলে জেরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মন্ত্রা ই-সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি চিটফান্ড চালান সম্রাটবাবু ও তাঁর স্ত্রী। বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছেন তাঁরা।

 

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...