Friday, June 26, 2026

লোকাল ট্রেন চালুর দাবিতে দত্তপুকুর রেল অবরোধ যাত্রীদের

Date:

Share post:

করোনা অতিমারির (Corona Pandemic) জেরে এখনও লোকাল ট্রেন (Local Train) চালু করেনি রাজ্য সরকার। শুধুমাত্র স্টাফ স্পেশ্যাল (passenger special Train) ট্রেন চলছে। এই ট্রেনগুলিতে জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা , ব্যাঙ্ক কর্মী, সংবাদমাধ্যমের কর্মীরা ছাড়া অন্য কেউ যাতায়াত করতে পারছেন না তবে খুব প্রয়োজন হলে জরুরি কারণে সাধারণ যাত্রীরাও কাউন্টার থেকে টিকিট কেটেই ট্রেনে উঠতে পারবেন। সেক্ষেত্রে মান্থলি কার্ডের প্রয়োজন হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও আগের মতো স্বাভাবিক নয় রেল পরিষেবা। ট্রেনের সংখ্যাও অনেকটাই কম। আর তাই স্বাভাবিক নিয়মে লোকাল ট্রেন চালুর দাবিতে বুধবার সকালে দত্তপুকুর এক ও দু’নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে শিয়ালদহ-দত্তপুকুর লোকাল ট্রেন চালুর দাবি তোলেন। এর ফলে বুধবার সকালের কর্মব্যস্ত সময় দীর্ঘক্ষণের জন্য শিয়ালদা বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে অসুবিধা করেন বহু যাত্রী শেষ পর্যন্তবিক্ষোভকারীদের সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। আসে বনগাঁ সিআরপি, আরপিএফ (RPF)। অবরোধকারীদের অভিযোগ, কিছু কিছু লোকাল ট্রেন চললেও দত্তপুকুর লোকাল চালানো হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন রেলের আধিকারিকরা। ১৬ আগস্টের পর ট্রেন পরিষেবা স্বাভাবিক করার বিষয়টি ভেবে দেখার আশ্বাস মেলে কর্তৃপক্ষের তরফে আশ্বাস পাওয়ার পর অবশেষে অবরোধ ওঠে। কিন্তু এই বিক্ষোভের জেরে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ব্যাহত হয় শিয়ালদহ-বনগাঁ আপ ও ডাউন শাখার ট্রেন চলাচল।

advt 19

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...