Saturday, June 20, 2026

ফের কিছু কোভিশিল্ড ভ্যাকসিন হাতে এলো কলকাতা পুরসভার

Date:

Share post:

কলকাতার (Kolkata) নাগরিকদের জন্য আপাতত ২ দিনের কোভিশিল্ড ভ্যাকসিন (Covishild) নিশ্চিত করেছে পুরসভা (KMC) আজ, বুধবার এবং আগামী কাল, বৃহস্পতিবারও শহরে মিলবে কোভিশিল্ডের টিকা। কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, কলকাতা পুরসভার হাতে এখন কোভিশিল্ডের যে পরিমাণ টিকা রয়েছে, তা দিয়ে মাত্র দু’দিন চালানো যাবে।

এর আগে গতকাল, মঙ্গলবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “যে পরিমাণ টিকা পাওয়ার কথা ছিল, কেন্দ্র থেকে তত টিকা আসেনি। এবার বেশি টিকা এলে ‘বাফার স্টক’ দেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের কাছে অনুরোধ করেছি। কিন্তু এত কম টিকা মিলছে যে, সেটা কিছুতেই করা যাচ্ছে না। কলকাতায় এসে অনেক বাইরের লোকও টিকা নিয়ে যাচ্ছে। মোটামুটি একসঙ্গে ১ লক্ষ ভ্যাকসিন যদি পেতাম, তাহলে টিকাকরণ কর্মসূচিগুলি আগে থেকে পরিকল্পনা করে করা যেত। কিন্তু কোনও কর্মসূচি নেওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন:বিপ্লবের রাজ্যেও এবার ‘খেলা হবে দিবস’, জোর প্রস্তুতি তৃণমূলের

তবে, কোভিশিল্ডের জোগান ঠিক না থাকলেও কোভ্যাকসিনের ক্ষেত্রে আপাতত তেমন কোনও সমস্যা নেই বলেই জানাচ্ছে পুর কর্তৃপক্ষ।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...