Saturday, June 20, 2026

বিপ্লবের রাজ্যেও এবার ‘খেলা হবে দিবস’, জোর প্রস্তুতি তৃণমূলের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদি- শাহের অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিয়ে বিপুল জয়ের সঙ্গেই তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এরপরই আগামী ১৬ ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও(Tripura) খেলা হবে দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল(TMC)। ঠিক হয়েছে, ১৬ আগস্ট ফের একবার ত্রিপুরা যাবেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা।

তৃণমূল সূত্রের খবর, বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে ১৬ অগস্ট খেলা হবে দিবস পালনের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে ওইদিন ফের ত্রিপুরায় যাবেন গত শনিবার ত্রিপুরায় বিজেপি দ্বারা আক্রান্ত হওয়া দেবাংশু- সুদীপ- জয়ারা। ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবসের আনুষ্ঠানিক সূচনায় থাকবেন তৃণমূলের এই সকল যুব নেতৃত্ব। এই অনুষ্ঠান পালনের জন্য ইতিমধ্যেই ত্রিপুরার রাজ্য তৃণমূল নেতৃত্ব কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুন:সুদীপদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা

উল্লেখ্য, গত শনিবার ত্রিপুরা সফরে গিয়ে বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছিলেন দেবাংশু, সুদীপ, জয়ারা। আক্রান্ত হওয়ার পর এই ১৪জন তৃণমূল নেতৃত্বকে মহামারী আইনের অপব্যবহার করে গ্রেফতার করে পুলিশ। যদিও সন্ধ্যাতেই জামিন পেয়ে যান সকলেই। হদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ বিমানে কলকাতায় ফেরার এই ১৪ জনকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ত্রিপুরার খেলায় তৃণমূল ইতিমধ্যেই এক গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...