Tuesday, March 31, 2026

অভূতপূর্ব: রোমে আন্তর্জাতিক শান্তি বৈঠকে আমন্ত্রিত মমতা

Date:

Share post:

আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কাজের স্বীকৃতি। সমাজসেবামূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য অক্টোবরে রোমে আন্তর্জাতিক শান্তি বৈঠকে আমন্ত্রণ জানান হয়েছে মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র তিনি পেয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। তবে সময়সূচি পরে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা আছে।

৬ অক্টোবর রোমে (Rome) ২দিনের আন্তর্জাতিক শান্তি বৈঠক হবে। সেখানেই যোগদানের জন্য আমন্ত্রণ জানান হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেখানে আমন্ত্রিতদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, মিশরের ইমাম আহমেদ আল তায়িব।

ইতিমধ্যেই আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। চিঠির শুরুতেই বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সামাজিক ক্ষেত্রে মমতার অবদানের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন রোমের Community of Sant’Egidio এর সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো। চিঠিতে তিনি লেখেন, “গত দশ বছর ধরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে আপনার অবদানের জন্য অভিনন্দন”। এই সংগঠনটি সামাজিক ন্যায়, বিশ্ব শান্তি, সৌভ্রাতৃত্ব, দুঃস্থদের সহায়তার কাজ করে। আন্তর্জাতিক ক্ষেত্রে এবং একটি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি জানানো এবং শান্তি বৈঠকে আমন্ত্রণ করা নিঃসন্দেহে শুধু মুখ্যমন্ত্রীর কাছেই নয়, বাংলার মানুষের কাছেও গর্বের বিষয়।

আরও পড়ুন:“স্বতঃপ্রণোদিত নয় বিজেপিপ্রণোদিত মিথ্যা মামলা পুলিশের”, ত্রিপুরাকাণ্ডে তোপ কুণালের

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...