Friday, March 27, 2026

হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে, বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গও

Date:

Share post:

বাংলায় বৃষ্টিপাতের পূর্বাভাস অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।

মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার জন্যই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবাহাওয়া দফতর।

কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।


Related articles

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...