Wednesday, June 24, 2026

স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি নাশকতার ছক, কন্ট্রোল রুম তৈরি করছে পাক মদতকারী জঙ্গি গোষ্ঠী

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। শুধু তাই নয়  পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে নতুন কন্ট্রোল রুম তৈরি করেছে এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য নতুন পথ খোঁজার কাজ চলছে। গোপন সূত্রে খবর পেয়ে এমনটাই জানিয়েছে গোয়েন্দারা।

আরও পড়ুন:অতিমারিতে উপনির্বাচন করার ক্ষেত্রে মত কী? রাজনৈতিক দলগুলির কাছে প্রশ্ন কমিশনের

গোয়েন্দা সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে নতুন করে বড় সন্ত্রাসবাদের জাল ছড়াচ্ছে পাকিস্তান। গত এক মাসের বেশি সময় ধরে জঙ্গি নাশকতা ও ড্রোনের উপর নজর রেখে এমনটা আগেই জানিয়েছে গোয়েন্দারা। এবার স্বাধীনতা দিবসের আগেই নাশকতার খবর দিল গোয়েন্দারা। শুধু তাই নয় স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীরে হামলা চালানোর জন্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সমন্বয় গড়ে তুলছে।

গোপন সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে ফের একবার উত্তপ্ত হয়ে উঠতে পারে উপত্যকা । এইনিয়ে সন্ত্রাসবাদী সংগঠনের সিনিয়র কর্মীদের মধ্যে একটি বৈঠক হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ও মুজফফরাবাদের নতুন লস্কর অফিসে বৈঠক করেছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল-বদরের মতো জঙ্গি সংগঠনগুলি। সূত্রের খবর, এই বৈঠকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ নিয়ে ও সমন্বিত সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছে এবং নতুন অনুপ্রবেশের পথ তৈরি হয়েছে। এই খবর পাওয়ার পরেই আরও সতর্ক হয়েছে উপত্যকার জওয়ানরা।

গোয়েন্দারা আরও জানিয়েছেন, আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছে এবং ১৫ আগস্টের আগে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর জন্য নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করছে। বড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এই তথ্য সামনে আসার পরেই ভারতীয় নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী এলাকা এবং সেই সঙ্গে গোটা উপত্যকায় সতর্কতা জারি করেছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...