Thursday, April 23, 2026

টিকাকরণ হওয়ার পরেও কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, জানতে চাইল হাইকোর্ট

Date:

Share post:

দুটি টিকা নেওয়ার পরেও কতজন করোনায় আক্রান্ত হয়েছেন সেই তথ্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। করোনা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই তথ্য জানতে চেয়েছেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি হলফনামা দেওয়া হয়। এই হলফনামায় বলা হয়েছে, প্রথম থেকে শুরু করে অগস্ট মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ২৪ লক্ষ ৮৪ হাজার ৫৬০টি টিকা দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছিল রাজ্য সরকার। প্রায় ১৮০টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ১০১ জনকে দিয়ে দেওয়া হচ্ছে। প্রসেসিংয়ে আছে ৯টি আবেদন। উপযুক্ত নথির অভাবে এখনও পর্যন্ত ৭৭টি আবেদনের কোনও ফয়সালা হয়নি।

আরও পড়ুন- গুয়াহাটি সারদা মামলায় জামিন পেলেন দেবযানী

রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছে, তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আক্রান্তের সংখ্যা মোট ৩০ হাজার ৮৯৩ জন। এই ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য আবেদন জমা পড়েছে ১২,৩৪৪ টি। যার মধ্যে ৯, ১৯০ জন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। এখনও ৩,৩৬৩ জনের এই টাকা পাওয়া বাকি আছে। উপযুক্ত নথির অভাবে এখনও পর্যন্ত ১৪ হাজার ৯১৯ জন টাকা পাননি।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, মৃত এবং আক্রান্তের সংখ্যা দেওয়া হচ্ছে তা সঠিক নয়। একজন আবেদনকারী পক্ষ থেকে আদালতে বলা হয়, মানসিক ভারসাম্যহীন যারা, বা যারা বাইরে রয়েছেন তাঁদের টিকাকরণের ব্যবস্থা করুক রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে হুগলিতে টিকাকরণের বিষয়ে আবেদনকারীর এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, এখনও পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ৩.২৩ লক্ষ মানুষকে টিকাকরণ করা হচ্ছে। যার মধ্যে শহরাঞ্চলে ১.৩৬ লক্ষ এবং গ্রামাঞ্চলে ১.৮৬ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে।

এর পরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চান, দুটো টিকা নেওয়ার পরেও কতজন এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন, এই তথ্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে থাকা উচিৎ। আগামী ২৫ অগস্ট এই তথ্য দুই সরকারকেই আদালতে পেশ করতে হবে।

advt 19

 

Related articles

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...