Tuesday, April 7, 2026

শুধু রাহুল নয়, টুইটার হ্যান্ডেল লক করা হয়েছে দলের এবং কংগ্রেসের আরো পাঁচ নেতার

Date:

Share post:

শুধু রাহুল গান্ধীর (Rahul Gandhi) একার নয় কংগ্রেসের(Congress) আরো পাঁচ নেতার এবং কংগ্রেস দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট (Official Twitter Account of congress) লক করা হয়েছে। কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল এবং রাহুল গান্ধীর সহ দলের ৫ হেভিওয়েট নেতার অ্যাকাউন্ট লক করা হলো কেন তার কৈফিয়ত দিয়েছে সংস্থা।

 

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের (twitter) তরফে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে এমন কিছু তথ্য পোস্ট করা হয়েছে, যা নিয়ম লঙ্ঘন করেছে। ব্যক্তির গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার্থেই ওই টুইটার হ্যান্ডলগুলি ব্লক করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে রাহুল গান্ধী ছাড়াও অ্যাকাউন্ট লক হয়েছে কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজওয়ালা, কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর, মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব ও অসমের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়ারের অ্যাকাউন্ট।

 

কয়েকদিন আগেই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে ট্যুইটার। কিছুদিন আগে, দিল্লিতে এক দলিত নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। রাহুল গান্ধী ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরে ওই নির্যাতিতার বাবা-মায়ের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। ট্যুইটারের মুখপাত্রের দাবি, ওই ছবি পোস্ট করে রাহুল গান্ধী নিয়ম লঙ্ঘন করেছেন আর নিয়ম লঙ্ঘন করেছে এমন একটি ছবি পোস্ট হওয়ার দরুন আমরা কয়েকশো টুইটের বিরুদ্ধে  পদক্ষেপ করেছি। ভবিষ্যতেও আমরা  প্রয়োজনে এমন পদক্ষেপ করব। টুইটারের মতে, যদি কোনও ট্যুইট সংস্থার নিয়ম লঙ্ঘন করে এবং অ্যাকাউন্টধারী তা মুছে না দেন, তাহলে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম একটি নোটিসের আড়ালে সংশ্লিষ্ট পোস্ট লুকিয়ে রাখে এবং অ্যাকাউন্টটি লক থাকে যতক্ষণ না সেই ট্যুইটটি সেখান থেকে সরানো হচ্ছে।

advt 19

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...