Wednesday, June 10, 2026

রাশিয়ায় কপ্টার দুর্ঘটনার কবলে এক শিশু-সহ ১৩ পর্যটক

Date:

Share post:

রাশিয়ার (Russia) পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে যাত্রী-সহ ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter)। দুর্ঘটনার কবলে ১৬জন যাত্রী। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন বলে জানাচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক নিউজ (Sputnik News)। সূত্রের খবর, আট যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

রাশিয়ার কামচাতকা অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বৃহস্পতিবার, সেখানেই এই পর্যটক যাচ্ছিলেন বলে সূত্রের খবর।

এখনও হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরে কপ্টারটি কুড়িল লেকে ডুবে গিয়েছে বলে জানাচ্ছেন উদ্ধারকারী দলের কর্মী।

এর আগেও জুলাইয়ে ওই অঞ্চলে বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত হন।

আরও পড়ুন:মোদির শাসনে দেনার দায়ে ধুঁকছে ভারত, ঋণের বোঝা প্রায় ১৯৮ লক্ষ কোটি টাকা

 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...