Tuesday, June 23, 2026

ফের ভাঙন বিজেপিতে, জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল

Date:

Share post:

ফের বিজেপিতে ভাঙন! এবার হাতছাড়া হল বিজেপির জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। বিজেপি পরিচালিত খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে।

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগের জের। পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ করা। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। শেষমেশ বিজেপির পঞ্চায়েত সদস্যদের দ্বারাই অপসারিত হতে হল পঞ্চায়েত প্রধান রেবতী রায়কে।

গত ২৭ জুলাই প্রধানের বিরুদ্ধে লিখিত ভাবে অনাস্থা আনেন বিজেপির উপপ্রধান সহ বিজেপির অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের একজন সদস্য। এদের সমর্থন জানান তৃণমূলের নির্বাচিত একমাত্র পঞ্চায়েত সদস্য প্রশান্ত কুমার রায়। ঠিক হয় বুধবার আস্থা ভোট করা হবে। ঝুঁকি না নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী। নির্ধারিত সময়ের আগেই পঞ্চায়েত দফতরে পৌঁছে যান অনাস্থা আনা সদস্যরা। গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের জন্য চলে অপেক্ষা। ৩০মিনিট পরে শুরু হয় সভা।

সভায় হার নিশ্চিত জেনে সভায় অনুপস্থিত ছিলেন বিদায়ী প্রধান রেবতী রায় সহ বিজেপির অন্যান্য সদস্য এবং ফরওয়ার্ড ব্লকের একমাত্র গ্রাম পঞ্চায়েত সদস্য নিরাপদ বিশ্বাস। স্বাভাবিক ভাবেই অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায়। অপসারিত হয় বিজেপির প্রধান রেবতী রায়। অনাস্থা আনা বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ডালটন রায় বলেন,”আমরা খুব শীঘ্রই তৃণমূলে সরকারের উন্নয়নে সামিল হবো।”

আরও পড়ুন- ‘কন্যাশ্রী’ হল ‘কন্নাশ্রী’, বিক্ষোভ দেখাতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন দিলীপ

advt 19

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...