Thursday, April 9, 2026

টিকার শংসাপত্রে মোদির ছবি কেন? প্রশ্ন তুলে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা টিকার শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি থাকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। নিন্দায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে বিশিষ্ট জনেরা। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, কেন পছন্দ না করলেও সবাইকে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ঘুরে বেড়াতে হবে?

করোনা টিকা নিয়ে কেন্দ্রের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “ধরুন আমি আপনার সমর্থক নই, কেন আমি আপনার ছবি নেব? বাধ্যতামূলকভাবে কোভিড সার্টিফিকেটে (Certificate) আপনার ছবি দিচ্ছেন। আমাকে আপনার ছবি বয়ে বেড়াতে হবে কেন? সাধারণ মানুষের স্বাধীনতা কোথায়? এবার ডেথ সার্টিফিকেটেও আপনার ছবি লাগাতে দিন”। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে- বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ব্যর্থতার মাঝেই সাফল্য ইসরোর, চাঁদে ফের জলের খোঁজ দিল চন্দ্রযান ২

কোভিড (Covid) সার্টিফিকেটে নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি থাকা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক দানা বেঁধেছে। ভ্যাকসিন (Vaccine) সার্টিফিকেট ডাউনলোড করলেই দেখা যায় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এদিকে কেন টিকার সার্টিফিকেটে মোদির ছবি থাকবে তা নিয়ে বার বার আপত্তি তুলেছে বিরোধীরা।

advt 19

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...