Monday, April 6, 2026

অবসরের বয়স বেঁধে সিপিএমের সংগঠনে বিমান বসুদের বিদায় নিশ্চিত করলেন সীতারাম

Date:

Share post:

বাস্তব মেনে অবশেষে আলিমুদ্দিনে “পক্ককেশী” তন্ত্রের অবসানে সিলমোহর দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ফলে বিমান বসুদের সংগঠন থেকে সরে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে বয়স বিধি নিয়ে প্রশ্ন করা হলে সীতারাম ইয়েচুরি বলেন, “স্বাধীনতার পর থেকে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের কোনও সদস্য নেই। ফলে নতুন চিন্তাভাবনা তো করতেই হবে।”

গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে বঙ্গ সিপিএমের কাজের ধরনের কড়া সমালোচনা করার পাশাপাশি রাজ্য কমিটি এবং দলের সব ধরনের কমিটিতে সর্বোচ্চ কত বয়স পর্যন্ত নেতারা থাকতে পারবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন ইয়েচুরি। সর্বোচ্চ কত বয়সের নেতারা দলীয় কমিটিতে থাকবেন, তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে সিপিএম৷ এই নির্দেশ খোদ সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি’র।

আরও পড়ুন:অ্যাকাউন্ট বন্ধ, টুইটারকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে তোপ রাহুলের

আলিমুদ্দিন সূত্রে খবর, সংগঠনে বয়স নিয়ে রাজ্য কমিটির বৈঠকে যে ধাপগুলি নিশ্চিত করা হয়েছে,

(১) এরিয়া কমিটিতে নেতাদের সর্বোচ্চ বয়স হবে ৬৫।

(২) জেলা কমিটির ৭০ বছরের বেশি বয়সী কেউই থাকতে পারবেন না।

(৩) ৭২ বছর অতিক্রম করেছেন, এমন কেউই আর থাকতে পারবেন না হবে না রাজ্য কমিটিতে।

(৪) ৬০ পার হওয়া কাউকেই আর নতুন করে সদস্য করা যাবে না।

জানা গিয়েছে, সিপিএমের এই বয়সবিধি নিয়ে দলের অন্দরে প্রবল মতবিরোধ হলেও শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই মানতে বাধ্য হয়েছে রাজ্য কমিটিকে। এর ফলে বছরের পর বছর পদ আটকে বসে থাকার দিন শেষ, সিপিএম এবার নবীন প্রজন্মকে এগিয়ে আনার উপরই জোর দিয়েছে৷ কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাষায় এই নির্দেশ দিয়েছে আলিমুদ্দিনকে৷

সীতারাম ইয়েচুরি পাশাপাশি প্রবল ভর্ৎসনাও করেছেন রাজ্য কমিটিকে৷ ফলে, আলিমুদ্দিনে নিশ্চিতভাবেই আসতে চলেছে রদবদল৷ সাদা চুলের নেতাদের জায়গায় এবার তরুণদের ঠাঁই দিতে চলেছে সিপিএম৷ শুধু তাই নয়, এদিন সাংবাদিক বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত এ রাজ্যে তাঁদের “রেড ভলেনটিয়ার্সদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সীতারাম।

advt 19

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...